সুনামগঞ্জে বাংলা নববর্ষ পালন উপলক্ষে উপকমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:০০:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩ ৩৭৮ বার পড়া হয়েছে
সুনামগঞ্জে বাংলা নববর্ষ পালন উপলক্ষে উপকমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলা নববর্ষের পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে উপ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক স্মমেলন কক্ষে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মহি উদ্দিন এর সভাপতিত্বে উপ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালন বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আবহমান কাল ধরে বাঙালি অধ্যুষিত জনপদে সার্বজনীন ও অসাম্প্রদায়িক এ উৎসবটি পালিত হয়ে আসছে।
দেশে ১৪১৭ বঙ্গাব্দ থেকে বাংলা নববর্ষ জাতীয়ভাবে উদ্যাপিত করা হচ্ছে।
বাংলা নতুন বছরকে বরণ করে নেয়ার উৎসবে নানা আয়োজনের মধ্যে বাংলাদেশের ‘মঙ্গল শোভাযাত্রা’ মানবসভ্যতার প্রতিনিধিত্বশীল সংস্কৃতি হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে।
সরকারী নির্দেশ অনুযায়ী এবছর রমজান মাস হওয়ায় বাংলা নববর্ষ ১৪৩০ এর কার্যক্রম শুধু দিনব্যাপী করা হবে।
সকাল থেকে বিকেল ৩টার মধ্যে বৈশাখী উৎসবের কার্যক্রম সমাপ্ত করতে হবে।
সভায় বিগত বছরের কার্যবিতরণী তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মহি উদ্দিন।
পড়ুন>>পৃথিবীর বিভিন্ন দেশের নববর্ষ উদযাপনের ইতিহাস
এ সময় বক্তব্য রাখেন পৌর মেয়র নাদের বখত্, অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক, এন ডিসি মো: মেহেদী হাসান, সহকারী কমিশনার বোরহান উদ্দিন, বাদল চন্দ্র বর্মন,
মো: মনিরুজ্জামান, সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি একে মিলন আহমেদ প্রমুখ।
পড়ুন>>বাঙ্গালী জাতির ইতিবৃত্ত
এ বছর পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে উপস্থিত বক্তাদের আলোচনা সাপেক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























One thought on “সুনামগঞ্জে বাংলা নববর্ষ পালন উপলক্ষে উপকমিটির আলোচনা সভা অনুষ্ঠিত”